1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইমাম ওলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ইমাম ওলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আমিরুল ইসলাম কবিরঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত মা আয়েশা (রাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইমাম ওলামা ও সকল মুসলিম তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে পৌর শহরের মসজিদ ও শহরের বাইরের মসজিদগুলো হতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা,বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) ও হযরত মা আয়েশা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। এছাড়াও এ মানববন্ধনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের নিকট ৫টি দাবি জানানো হয়। ১। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অশালীন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। ২। নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে হবে৷ ৩। ভারতের মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন বন্ধের দাবি জানাতে হবে। ৪। ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। ৫। ভারতের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা সাদেকুল ইসলাম, মাহবুবুর রহমান,মশিউর রহমান, নূরুন্নবী,ফরিদুল ইসলাম,আনাস মিয়া,আসাদুজ্জামান,তাজুল ইসলাম,মোহাম্মদ আলী,আবু মুসা,জাহিদুল ইসলাম, আল-আমিন,আব্দুল্লাহ আল আমিন,রবিউল ইসলাম,খলিলুর রহমানসহ অন্যান্যরা। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন