1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে সনাক-টিআইবির মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরে ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে সনাক-টিআইবির মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন বাতিলের প্রতিবাদে ও রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে সনাক-টিআইবি। বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক এম এ জলিল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিসমত পাশা, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, সনাকের সহ-সভাপতি শামীমা খান, অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য জাহিদ হাসান প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন পুনর্বহালের পাশাপশি আরও আসন বৃদ্ধির দাবি জানান। এছাড়াও টিকিট কালোবাজারী, ট্রেনের কর্মীদের অবৈধ যাত্রী পরিবহন বন্ধ, যাত্রীসেবার মান বৃদ্ধি, নতুন ২টি আন্ত:নগর ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পরিবর্তনসহ ২০ দফা দাবি জানান বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন