1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বাস্থ্যখাতে বাড়েনি বরাদ্দ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

স্বাস্থ্যখাতে বাড়েনি বরাদ্দ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

করোনা মহামারির সময় স্বাস্থ্য খাতের দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। তা সত্ত্বেও এবারের বাজেটে গত এক দশকের মতো স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব দেন।

গত অর্থবছরে স্বাস্থ্যের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৪ হাজার ১৩২ কোটি টাকা।

গত কয়েকটি অর্থবছরে মোট বাজেটের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬ শতাংশের নিচে থেকে যাচ্ছে।

২০২০–২০২১ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট জাতীয় বাজেটের ৫ দশমিক ৮ শতাংশ। সর্বশেষ ২০২১–২০২২ অর্থবছরে এই হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। আর আগের তিনটি অর্থবছরে অর্থাৎ ২০১৭–১৮, ২০১৮–১৯ ও ২০১৯–২০ অর্থবছরে বরাদ্দ ছিল যথাক্রমে ৫ দশমিক ২, ৪ দশমিক ৮ এবং ৪ দশমিক ২ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন