1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ১ লাখ ৭৪ হাজার ৬২৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে ১ লাখ ৭৪ হাজার ৬২৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
১২ই জুন রবিবার থেকে ১৫ ই জুন ৪ দিন ব্যাপী মাদারীপুরের ৫টি উপজেলার ১৫১৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৪ হাজার ৬২৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই উপলক্ষে
মাদারীপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন-২০২২ নিয়ে জেলা প্রেস ব্রিফিং সভা। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১টায় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন তথ্য অনুযায়ী সভায় জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহম্মদ খান বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাত কানা রোগ থেকে নিরাপদ রাখা ছাড়াও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ও এছাড়াও নানা রোগ প্রতিরোধে সাহায্য। আগামী রবিবার ১২ ই জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে ডা. এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন