1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর বিসিকে একই রাইস মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুর বিসিকে একই রাইস মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর বিসিক শিল্পনগরীতে একটি রাইস্ মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিসিক শিল্পনগরীর মেসার্স হৃদি অটো রাইস মিলসের কৃষিপণ্য বিপননের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন। আজ বুধবার দুপুরে বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়। জানা যায়, চালের বাজার স্থিতিশিল রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন আজ বুধবার দুপুরে বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি অটো রাইস মিলে অভিযান চালান। অভিযানের সময় ওই রাইসমিলটিতে কৃষিপণ্য বিপননের লাইসেন্স না থাকার অভিযোগের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। আইন ভঙ্গ করে রাইস মিলে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে রাইস মিলটির মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই রাইস মিল মালিককে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন জানান, শহরের বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি রাইস্ মিলে কৃষি পণ্য বিপননের কোন লাইলেন্স না থাকায় ২০১৮ সালের কৃষি পণ্য বিপনন আইনে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন