1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনিয়মের যেসব অভিযোগে ফেনী কারাগারে দুদক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

অনিয়মের যেসব অভিযোগে ফেনী কারাগারে দুদক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ফেনী জেলা কারাগারের জেলার ও জেল সুপারের বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের বহুল আলোচিত সাবেক এসপি বাবুল আক্তার, ফেনীর বহুল আলোচিত স্বর্ণ ডাকাতি মামলার আসামি ডিবি পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলামসহ ১১ জনকে হাসপাতালে পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

তবে স্বর্ণ ডাকাতি মামলার প্রধান আসামি ফেনীর সাবেক ডিবির ওসি সাইফুল ইসলামের কারা হাসপাতালের রেজিস্ট্রারে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পায়নি দুদক দল।

রোববার বিকেলে ফেনী জেলা কারাগারে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। ফেনী জেলা কারাগারের জেলার মোহাম্মদ শাহাদাত হোসেন ও জেলা সুপারের বিরুদ্ধে জামিনপ্রাপ্ত এক বন্দীর অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান চালায়।

অভিযোগে জানা যায়, ফেনী জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা টাকার বিনিময়ে অবৈধভাবে বন্দীদের সাক্ষাতের ব্যবস্থা, কারা ক্যানটিনে খাবারের মূল্য বেশি রাখা, বন্দীদের মোবাইল ফোনে কথা বলার জন্য সরকারি খরচের বাইরে অতিরিক্ত টাকা নেয়া, কারা হাসপাতালে অসুস্থ রোগীদের ভর্তি না করে টাকার বিনিময়ে সুস্থ রোগীদের ভর্তি, বন্দীদের সরকারিভাবে বরাদ্দ খাবার না দিয়ে ভুয়া বিল-ভাউচার করে টাকা আত্মসাতের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন।

দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বলেন, করোনা মহামারি চলাকালে বন্দীদের সঙ্গে সারা দেশে দর্শনার্থীদের সাক্ষাৎ বন্ধ থাকলেও ফেনী কারাগারে দর্শনার্থীদের কাছ থেকে জনপ্রতি ২/৩ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সাক্ষাতের ব্যবস্থা করা, কারা ক্যানটিন পরিচালনার দায়িত্ব জেলার শীর্ষ শিবির ক্যাডার লতা কামালের হাতে দিয়ে তার মাধ্যমে জামায়াত-বিএনপির আটক নেতাদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়, অসুস্থ কয়েদিদের জন্য হাসপাতাল ওয়ার্ডের সিট বরাদ্দ না দিয়ে দৈনিক চুক্তিতে টাকার বিনিময়ে সুস্থ ব্যক্তিদের সিট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের তদন্ত করা হয়। এ ছাড়া কারা ক্যানটিনে খাবারের মূল্য বেশি রাখা, বন্দীদের মোবাইল ফোনে কথা বলার জন্য সরকারি খরচের বাইরে অতিরিক্ত টাকা নেয়া, সরকারিভাবে বরাদ্দ খাবার না দিয়ে ভুয়া বিল-ভাউচার করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযান পরিচালনার সময় দুদক দেখতে পায়, কারা হাসপাতালে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও স্বর্ণ ডাকাতি মামলার আসামি ডিবি পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলামসহ মোট ১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অভিযান পরিচালনার সময় সাইফুল ইসলামের কারা হাসপাতালের রেজিস্ট্রারে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দী তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ২৯ মে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

সুবেল আহমেদ জানান, ভুয়া বিল-ভাউচার করে টাকা আত্মসাৎ সংক্রান্ত অভিযোগে রেকর্ডপত্র, জেল সুপার ও জেলারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্তে আয়কর নথি এবং সহকারী প্রধান রক্ষী মনির হোসেনের ভুয়া ঠিকানা দিয়ে চাকরি করা সংক্রান্ত অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনের  সিদ্ধান্তের জন্য দাখিল করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন