1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা

১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সোমবার (৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হবে। উন্নয়ন অগ্রযাত্রার এ গুরুত্বপূর্ণ লগ্নে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের জনশুমারি অতীতের যেকোনো শুমারি অপেক্ষা অধিকতর গুরুত্ব বহন করছে। এছাড়া এবারের জনশুমারি ও গৃহগণনা-২০২২ ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে করা হবে, যা ডিজিটাল বাংলাদেশের উদাহরণ হতে যাচ্ছে।

তিনি বলেন, জনশুমারির মতো একটি ব্যাপক ও বৃহৎ কার্যক্রমে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সদরদপ্তরসহ তাদের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীরা সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

মন্ত্রী বলেন, প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খাম সম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন