1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জ্বালানির মূল্য বাড়ালে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়: বিইআরসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জ্বালানির মূল্য বাড়ালে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়: বিইআরসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

গ্যাসের সব পর্যায়ের গ্রাহকদের জন্য দাম বাড়ানোর সিদ্ধান্ত হলেও, পরিবহন খাতে নৈরাজ্য ঠেকাতে সিএনজি গ্যাসের দাম বাড়ায়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার বিইআরসির এক সংবাদ সম্মেলনে ঘোষিত গ্যাসের নতুন মূল্যহার ঘোষণার সময় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সিএনজি গ্যাসের আগের মূল্যই বহাল থাকবে। অর্থাৎ প্রতি ঘনমিটারের দাম ৪৩ টাকাই থাকবে।

দাম ঘোষণার সময় বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক বলেন, সবসময় দেখা যায়, জ্বালানির মূল্য বাড়ালে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়। এবার পরিবহন খাতে যাতে কোনো নৈরাজ্য, অসংগতি, অসম প্রতিযোগিতা বা অনিয়ম না হয়, সেজন্য এই খাতের গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে।

বিইআরসির সদস্য মকবুল ই এলাহী চৌধুরী বলেন, সিএনজির গ্যাসের দাম আগে থেকেই একটু বেশি। তা ছাড়া, সিএনজি পাম্প মালিকদের পক্ষ থেকেও এই গ্যাসের দাম না বাড়ানোর সুপারিশ ছিল। কমিশন সেটি বিবেচনায় নিয়েছে।

নতুন ঘোষিত মূল্য তালিকায় প্রতি ঘন মিটারে গ্যাসের দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৯১ পয়সায় দাঁড়াবে।

আবাসিক খাতে ১ চুলার গ্যাসের দাম প্রতি মাসে ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং ২ চুলার ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। চলতি মাসের বিল দেওয়ার সময় নতুন মূল্য তালিকায় বিল দিতে হবে।

এ ছাড়া, সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আইপিপি ও রেন্টাল খাতে গ্যাসের দাম ৪ দশমিক ৪৫ টাকা থেকে ১২ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ০২ টাকা। ক্যাপটিভ পাওয়ার প্লান্টের গ্যাসের দাম ১৩ দশমিক ৮৫ টাকা থেকে ১৫ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৬ টাকা, সার কারখানায় গ্যাসের দাম ৪ দশমিক ৪৫ টাকা থেকে ২৫৯ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৬ টাকা হয়েছে। বৃহৎ ও মাঝারি শিল্প খাতে যথাক্রমে ১১ দশমিক ৯৬ ও ১০ দশমিক ০৯ শতাংশ দাম বেড়েছে। চা শিল্পে দাম ১০ দশমিক ৭০ টাকা থেকে ১১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১১ দশমিক ৯৩ টাকা হয়েছে।

হোটেল, রে্স্টুরেন্টসহ অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের দাম ১৫ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৩ টাকা হয়েছে।

শুধু ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম কমেছে ৩৬ দশমিক ৭৪ শতাংশ। আগে তাদের প্রতি ঘনমিটার ১৭ দশমিক ০৪ টাকা দিতে হলেও এখন দিতে হবে ১০ দশমিক ৭৮ টাকা।

গৃহস্থালিতে যারা প্রিপেইড মিটার ব্যবহার করেন, তাদের আগে প্রতি ঘনমিটার ১২ দশমিক ৬০ টাকা দিতে হলেও এখন দিতে হবে ১৮ টাকা, যা ৪২ দশমিক ৮৬ শতাংশ বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন