1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অফিসে কাজ করেও শিবচরে এক পুলিশ সদস্যের করোনা আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

অফিসে কাজ করেও শিবচরে এক পুলিশ সদস্যের করোনা আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার,
এবার শিবচরে এক পুলিশ সদস্যর করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। তবে কোথা থেকে পুলিশ সদস্য আক্রান্ত হলো তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে সনাক্ত হওয়া পুলিশ সদস্যর সংস্পর্শে আসা আরো ৬ পুলিশ সদস্যসহ সহকারী পুলিশ সুপার কার্যালয়ের (শিবচর সার্কেল) অধিকাংশ পুলিশ সদস্য কার্যত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (২৫ মে) করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত এক পুলিশ সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এই পুলিশ সদস্য সহকারী পুলিশ সুপার কার্যালয়ের আভ্যন্তরীন কাজে কর্মরত রয়েছেন

এনিয়ে শিবচরে করোনা ভাইরাস আক্রান্ত হলো ২৮ জন। যাদের মধ্যে ৩ জন মারা গিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যর করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতো। কিভাবে আক্রান্ত হলো তা বুঝা কঠিন। তাকে হোম আইসোলেশনে ও ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন