1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও বিএনপি-জামাতের নৈরাজ্য এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা বলেন, বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বাংলার মানুষ মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীকে তারা ষড়যন্ত্র করছে। আগামী দিনে এই তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান বক্তারা। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের জেলা, সদর ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন