1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেলান্দহে কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে পড়ে নাপিত নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

মেলান্দহে কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে পড়ে নাপিত নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

জামালপুর জেলার মেলান্দহে প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে পড়ে এক নাপিত নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী কুঠের বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাপিতের নাম নিরঞ্জন দাস (৩৫)। সে পূর্বগুজামানিকা শ্বশুর বাড়ীতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ী খাসিপাড়া এলাকার নরেশ দাসের পুত্র। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে কোনরকম ঝড় তুফান ছাড়াই আদ্রা ইউনিয়নের থুরী কুঠের বাজারে একটি পুরাতন কৃষ্ণচূড়া গাছ হঠাৎ করেই ভেঙ্গে সেলুনের দোকানের উপরে পড়ে যায়। এ সময় ওই গাছের নিচে থাকা একটি সেলুনের নাপিত নিরঞ্জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিরঞ্জন পেশায় সে নাপিত বা নরসুন্দর ছিলেন। সে থুরী কঠের বাজারে নিজের একটি সেলুনে বেশ কয়েক বছর যাবৎ কাজ করে আসছিলেন। আদ্রা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল করিম ফরহাদ জানান, ইউনিয়নের থুরী কুঠের বাজারে একটি পুরাতন গাছ পড়ে সেখানে থাকা এক নাপিত গুরুতর আহত হয়। পরে দুপুরের দিকে শুনেছি সে মারা গেছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে আদ্রা ইউনিয়নের থুরী কুঠের বাজারে দীর্ঘদিনের একটি পুরাতন কৃষ্ণচূড়া গাছ হঠাৎ করেই সেখানে থাকা একটি সেলুনের উপরে ভেঙ্গে পড়ে। এ সময় সেখানে সেলুনে কর্মরত একজন নাপিত নিরঞ্জন গাছের চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন