1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধান-চালের মজুত ঠেকাতে মাঠে নামছে মন্ত্রণালয়ের ৮টি দল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ধান-চালের মজুত ঠেকাতে মাঠে নামছে মন্ত্রণালয়ের ৮টি দল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মঙ্গলবার থেকে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি দল (টিম)।

কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি টিমের সদস্যরা অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও কাজ করবেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে ভরা মৌসুমেও চালের দাম এত বেশি কেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে অনুমোদন ছাড়াই যেসব ব্যবসাপ্রতিষ্ঠান চালের ব্যবসা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং চালের অবৈধ মজুত ঠেকাতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।

এর এক দিন পরই খাদ্য মন্ত্রণালয় জানাল, আজ থেকেই মাঠে নামছে আটটি দল। অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আধা সরকারি পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে পত্র দেওয়া হবে।

এ ছাড়া শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

এদিকে এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে অবৈধ মজুতের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩,০১৭৯০৪৯৯৯৪২ ও ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে খাদ্য মন্ত্রণালয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন