1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ক্লিনিক সিলগালা, জরিমানা আদায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭টি ক্লিনিক সিলগালা, জরিমানা আদায়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে অবৈধ ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের মেডিল্যাব ডায়াগনোস্টিক সেন্টার, সানরাইজ ডায়াগনোস্টিক সেন্টার ও ডিজিটাল চক্ষু হাসপাতাল এই ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং ডক্টরস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ অভিযানের নেতৃত্ব দেন। এদিকে শনিবার সদরের বিভিন্ন ইউনিয়নে ৭টি অনিবন্ধিত ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ক্লিনিককে সিলগালা ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জেলা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন শনিবার থেকেই অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার পৌরসভার ৪টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩টি সিলগালা ও ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাফি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন