1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

“মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে দিনাজপুরের বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী অনুষ্টিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল, ডাঃ শাহরিয়ার পারভেজ, সিনিয়র নার্স মোর্শেদা বেগম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, নার্স শিউলী হেমরম, নার্সিং সুপার ভাইজার হোসনে আরা, মিডওয়াউফ বিলকিস বেগম, এমটি ইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল প্রমূখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও স্টাফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন