1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে এক গরু ব্যবসায়ী নিখোঁজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে এক গরু ব্যবসায়ী নিখোঁজ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 বিরামপুর (দিনাজপুর)সংবাদদাতা।।

বিরামপুর পৌর শহর থেকে খাদেমুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার ছেলে বিরামপুর থানায় সাধারণ ডাইরী করেছেন। নিখোঁজের স্বজনেরা জানান, বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে বাহিরে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। বিভিন্ন হাট-বাজারে গরু বেচা কেনা করে জীবিকা নির্বাহ করতেন। স্বজনেরা কোন সন্ধান না পাওয়ায় খাদেমুলের ছেলে রায়হান কবির বিরামপুর থানায় (২২ মে) সাধারণ ডাইরী করেছেন। খাদেমুলের মুখমন্ডল লম্বাকার, গায়ের রং উজ্জ্বল শ্যাম, উচ্চতা ৫-৪’ পরনে সাদা সার্ট ও লুঙ্গি পরিহিত ছিলো। তিনি বিরামপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান জানলে, বিরামপুর থানায় সংবাদ দেওয়ার জন্য উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন