1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজযাত্রীদের ফ্লাইট ডেডিকেটেড, ক্যাম্পেই ইমিগ্রেশন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

হজযাত্রীদের ফ্লাইট ডেডিকেটেড, ক্যাম্পেই ইমিগ্রেশন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

হজযাত্রীদের সব ফ্লাইট ডেডিকেটেড করা, যাতায়াতের রাস্তা সচল ও বাধাহীন রাখা, হজ ক্যাম্পেই ইমিগ্রেশন শেষ করার ব্যবস্থা নেওয়াসহ ৯টি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

চলতি বছর হজ ব্যবস্থাপনা সফল করতে এসব নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।

গত ১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় এসব নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত হয়।

নির্দেশনায় যা আছে

– হজযাত্রী পরিবহনে সম্ভাব্য সব ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। কোনোভাবেই যাতে ফ্লাইট বিপর্যয় না হয় সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

– হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে সব এয়ারলাইন্সকে ‘রুট-টু-মক্কা ইনিসিয়েটিভ’র বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে।

– হজ ক্যাম্পেই সব ইমিগ্রেশন শেষ করার ব্যবস্থা নিতে হবে। এজন্য হজ ক্যাম্পে প্রয়োজনীয় সংখ্যক বুথ নিশ্চিত এবং বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত হিসেবে বিমানবন্দরে দুটি বুথ স্থাপন করতে হবে।

– সুষ্ঠুভাবে ইমিগ্রেশন শেষের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজযাত্রীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে অগ্রিম সরবরাহ করতে হবে।

– হজযাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি-পিসিআর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণসহ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য সেবা বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

– হজযাত্রীদের করোনা টিকা গ্রহণ সংক্রান্ত ‘সুরক্ষা অ্যাপ’ এ রক্ষিত তথ্য পেতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত কর্তৃপক্ষের কাছে সহজলভ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় সহায়তা দেবে।

– হজযাত্রীদের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সে লক্ষ্যে হজ ক্যাম্পে সব সেবা দেওয়া প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক সেবাদান কার্যক্রম নিশ্চিত করতে হবে।

– এয়ারপোর্ট থেকে হজ ক্যাম্পে যাতায়াতের রাস্তা সচল ও বাধাহীন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

– ২০২২ সালের হজ ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন