1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইভটিজিং করার দায়ে বিরামপুরে ১ যুবকের কারাদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ইভটিজিং করার দায়ে বিরামপুরে ১ যুবকের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর)সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং করার দায়ে আরিফ (১৮) নামের এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আরিফ বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার আমিনুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়া অভিযোগে পুলিশ পৌর শহরের ইসলামপাড়া মহল্লার আমিনুর রহমানের ছেলে আরিফকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত আরিফকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে শনিবার দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। জানতে চাইলে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থালে গিয়ে সত্যতা খুজে পেলে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউটিজিং করার অপরাধে অভিযুক্ত আরিফকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন