1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকেও বিদেশ ভ্রমণ নয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকেও বিদেশ ভ্রমণ নয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণ সীমিত করা সংক্রান্ত নতুন আরেকটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আগে যে পরিপত্র জারি করা হয়েছিল সেখানে উল্লেখিত বিধি-নিষেধ সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ওই বিধিনিষেধ প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থ নিয়েও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ যেতে পারবেন না।

সোমবার (১৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধি-শাখার উপ-সচিব আ ফ ম ফজলে রাব্বী স্বাক্ষরিত পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণে বর্ণিত বিধি-নিষেধ (আগের পরিপত্রে বর্ণিত) সকল সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও প্রযােজ্য হবে।

অর্থ বিভাগ জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হলাে এবং অবিলম্বে এটি কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ সীমিত করে প্রথম দফায় পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।

উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

‘পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এ পরিপত্রে আরও বলা হয়, এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন