1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চলতি বছরে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ শেষ করা হবে: রেলমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

চলতি বছরে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ শেষ করা হবে: রেলমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আগামী জুন মাসে বহুলপ্রতিক্ষীত পদ্মা সেতু উদ্বোধন করার কথা রয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এরপর সেতু কর্তৃপক্ষ রেলের অংশ বুঝিয়ে দিলে জুলাই মাস থেকে সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হবে। পরবর্তী ৬ মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

রবিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া অংশে রেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, চলতি বছরে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ শেষ করা হবে। ২০২৩ সালে ভাঙ্গা পর্যন্ত কাজ শেষ হবে। ওই বছরের ২৬ মার্চ রেললাইন উদ্বোধনের কথা রয়েছে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তবে জুন মাসে উদ্বোধন করা হবে।

মন্ত্রী আরও বলেন, রেল প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা ধীরগতি আসে। তবে এক দিনের জন্যও কাজ বন্ধ ছিল না।

মন্ত্রীর রেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের প্রধান মেজর জেনারেল এফ এম জাহিদ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ প্রমুখ।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ চলছে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ দশমিক ৮০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ১৮ হাজার ২১০ দশমিক ২২ কোটি এবং চীন সরকারের ২১ হাজার ৩৬ দশমিক ৬৯ কোটি টাকা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন