1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখানোর নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।

রোববার (১৫ মে) বিকেলে চিঠির বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল একটি সূত্র।

বিটিভি দেখানোর নির্দেশের বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। দেশের বাইরে থাকায় কাগজটি হাতে পাইনি। হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বেবিচককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারি টেলিভিশন চ্যানেল প্রথমে রেখে সম্প্রচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন