1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পি কে হালদারের পাচার করা অর্থ ফেরত আনা হবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পি কে হালদারের পাচার করা অর্থ ফেরত আনা হবে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভারতে গ্রেপ্তার হওয়া পি কে হালদারের পাচার করা অর্থ ফেরত আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ সরকারের দেওয়া তথ্যেই ভারতে পি কে হালদার গ্রেফতার হয়েছেন। এটা একটা বড় সাফল্য।

আজ রবিবার (১৫ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতে পাচার হওয়া টাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পি কে হালদারের পাচার করা টাকাটা আমাদের। ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। এছাড়াও একটা চুক্তি আছে এমএলএফ। এর মাধ্যমে আমরা টাকাটা ফেরত আনার চেষ্টা করব। এর আগে বাংলাদেশে শুধু একবারই টাকা এসেছিল। আরাফাত রহমান কোকোর টাকা, যেটা সিঙ্গাপুরে ছিল। পি কে হালদারের টাকাটা যেহেতু আটকানো গেছে, আশা করি দ্রুতই এ টাকা ফেরত আনতে পারব।

আরেক প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, পি কে হালদার দেশে ফেরত আসুক না-আসুক সেটা বিষয় নয়, মামলার বিচার কিন্তু স্বাভাবিক নিয়মে শুরু হয়ে গেছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রমের একটা ধাপ তদন্ত পর্যায়ে আছে। এখন তাকে নিয়ে আসা হলে বিচারের সম্মুখীন করা হবে আর আনা না হলেও বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যখন তাকে আনা হবে, তখন বিচারে যে রায় হবে, সেটা কার্যকর করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন