1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘জীবন-সম্পদ রক্ষার প্রাথমিক দায়িত্ব আপনার, এরপর রাষ্ট্রের’: (ডিএমপি) কমিশনার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

‘জীবন-সম্পদ রক্ষার প্রাথমিক দায়িত্ব আপনার, এরপর রাষ্ট্রের’: (ডিএমপি) কমিশনার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আপনার জীবন ও সম্পদ রক্ষার প্রাথমিক দায়িত্ব আপনার। এরপর আসে রাষ্ট্রের কাছে।

তিনি বলেন, রেললাইনের ওপর যদি আপনি শুয়ে থাকেন আর ভাবেন পুলিশ এসে রক্ষা করবে, এটা কোনো বুদ্ধির কাজ নয়। এর মধ্যে কেউ যদি আক্রান্ত হন, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব।

রবিবার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার জানান, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে চুরি–ছিনতাই প্রতিরোধে ডিএমপির প্রতিটি থানা থেকে ১০টি করে মোবাইল টিম বের হবে, এভাবে ৫০টি থানায় ৫০০টি টিম থাকবে। মহানগর এলাকায় রাতে আড়াই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

তিনি বলেন, ‘অপরাধীদের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয়, সে জন্য আমাদের চেকপোস্ট থাকবে। ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হবে। গত এক মাসে পাঁচ শতাধিক তালিকাভুক্ত চোর–ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এত বড় একটি শহরে দু-একটি ঘটনা ঘটবে; এগুলো প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি মানুষের দায়িত্ব রয়েছে। আপনার জীবন ও সম্পদ রক্ষার প্রাথমিক দায়িত্ব আপনার। এরপর আসে রাষ্ট্রের কাছে। রেললাইনের ওপর যদি আপনি শুয়ে থাকেন আর ভাবেন পুলিশ এসে রক্ষা করবে, এটা কোনো বুদ্ধির কাজ নয়। এর মধ্যে কেউ যদি আক্রান্ত হন, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো বলে থাকি, সেগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে তার জীবন ও সম্পদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়। যে যেখানেই যান, আপনার মূল্যবান সম্পদের হেফাজত নিজ থেকে করবেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন