1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করেছি। করোনা সংক্রমণের হার এখন অনেক কম। মৃত্যুর সংখ্যাও নেই বললেই চলে। তবে করোনা নিয়ে অবহেলা করা যাবে না। করোনা এখনো যায়নি, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কর্নেল মালেক টাওয়ারে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনো অনেক দরিদ্র মানুষ আছে। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার ঘর দিয়েছেন। ইতিমধ্যে গৃহহীনদের ছয় লাখ ঘর দিয়েছেন। ভবিষ্যতে আরও দেবেন। তিনি প্রত্যেকটি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে জেলার পাঁচ হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় ঈদ উপহার নিতা আসা সবাইকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জসহ সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল, মেডিকেল কলেজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বয়স্কভাতা, বিধবাভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন