1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ২৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরে ২৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জামালপুরে ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ আধাপাকা ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের উদ্বোধন করেন। পরে স্থানীয়ভাবে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে আধাপাকা এসব ঘরের সাথে প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল ও খতিয়ান সম্বলিত ফোল্ডার প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন