1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানে শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

আফগানিস্তানে শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ৩১ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৭ জন। খবর বিবিসির।

জঙ্গি গোষ্ঠী আইএসকেপি এ হামলার দায় স্বীকার করেছে। আইএস এই হামলাকে তাদের সাবেক নেতা ও মুখপাত্রের মৃত্যুর ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য বিশ্বব্যাপী চলমান হামলার অংশ বলে অভিহিত করেছে।

একই দিন আফগানিস্তানের কুন্দুজ শহরে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বলেছেন, তালেবান সামরিক ইউনিটে কর্মরত মেকানিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

এছাড়া নানগারহার প্রদেশেও রাস্তার পাশে পুতে রাখা একটি মাইনের বিস্ফোরণে তালেবানদের বহনকারী একটি গাড়ি উড়ে যায়। এতে চারজন তালেবান সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে কেঁপেছে আফগান রাজধানী কাবুলও। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটে বলেছেন, শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। দুদিন আগেই ওই এলাকার আব্দুর রহিম শহীদ হাইস্কুলে দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন