বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

সস্তা জনপ্রিয়তা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মডেল-অভিনেত্রী তনামি হক। তার শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন অভিনেত্রী। বিভিন্ন বিশেষ দিবসের নাটকে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসছে ঈদের জন্য তনামি কাজ করেছেন ‘সাইকোলজি ১০১’, ‘নোয়াখালির জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃ সত্তা’ নামের একক নাটকে।

ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘প্রেম ভাইরাল’। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হবে। কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তনামি বলেন, প্রতিটি নাটকেই ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। নাটকের গল্পগুলো ভালো। আশা করি, সবার পছন্দ হবে। বেশি দিন হয়নি মিডিয়ায় কাজ করছি। সবসময়ই চেষ্টা করেছি ভিন্ন ধারার কাজ করতে। এত দিনে অনেক কাজ করে রাতারাতি পরিচিতি পেতে পারতাম। তবে কখনোই আমি সস্তা জনপ্রিয়তা চাই না। যা তা কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।

তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘মাফিয়া’। পুরো সিনেমাটিকে আটটি ভাগে একের পর এক মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে সিনেমাটির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাকি সিকুয়েলের বেশ কয়েকটি ভাগে রয়েছেন তনামি।

এদিকে, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। এতে প্রতিটি চরিত্রই গুরুত্ব সহকারে ফুটে উঠবে বলে জানান নির্মাতা। তেমনই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তনামি হক। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত  ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE