1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সবচেয়ে কম সুদে বিশ্বব্যাংক ২ হাজার ১৫৫ কোটি ঋণ দেবে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

সবচেয়ে কম সুদে বিশ্বব্যাংক ২ হাজার ১৫৫ কোটি ঋণ দেবে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি ও রপ্তানি খাতে প্রণোদনা এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়াতে বাজেট সহায়তায় বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১৫৫ কোটি টাকা। বিশ্ব ব্যাংকের সবচেয়ে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (এআইডিএ) তহবিল থেকে এ ঋণ দেওয়া হচ্ছে।

পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মোহাম্মদ আনিস এবং ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এ চুক্তিতে সই করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির বিরূপ প্রভাব থেকে কার্যকরভাবে উত্তরণে সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখী শিল্পে প্রণোদনা দেওয়াসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কর্মসৃজন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা বৃদ্ধি করেছে। সরকারের এই কার্যক্রম চালিয়ে নিতে বিশ্ব ব্যাংক বাজেট সহায়তা হিসেবে এই ঋণ সহায়তা দিচ্ছে।

ইআরডি জানায়, বাংলাদেশ ফার্স্ট রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) শীর্ষক কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংক সরকারকে মোট ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। এ কর্মসূচির প্রথম কিস্তির ২৫ কোটি ডলার এবার পাওয়া যাবে। পরের কিস্তির অর্থ মিলবে ২০২২-২৩ অর্থবছরে।

ইআরডি আরও জানায়, বিশ্ব ব্যাংকের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধারের জন্য একটি আর্থিক উদ্দীপনা বাস্তবায়নের প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করা এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন