1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাওরে এখন থেকে হবে উড়াল সড়ক, - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

হাওরে এখন থেকে হবে উড়াল সড়ক,

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

হাওর এলাকায় আগাম বন্যা পরিস্থিতি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাওর এলাকায় আর নতুন করে রাস্তাঘাট করা হবে না। যদি করতে হয় তাহলে উড়াল সড়ক করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা আছে সেগুলোতে ছোট ছোট সেতুর কথাও ভাবছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা আজ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে, হাওর এলাকায় কোনো রাস্তাঘাট আর করা যাবে না। করতে হলে এলিভেটেড করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা হয়েছে, সেখানে আধা কিলোমিটার পরপর দেড়শ থেকে দুইশ মিটারের সেতু করে দেওয়া যায় কিনা, সেটিও দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেতু আছে। তারপরও সার্ভে করতে বলা হয়েছে। সড়কের কারণে যদি কোথাও পানি আটকে যায়, তাহলে আধা কিলোমিটার বা যৌক্তিক দূরত্বে সেতু করা যায় কিনা, সেটা বিবেচনা করতে।

হাওর এলাকায় আগাম বন্যা পরিস্থিতি এবং ধানের ক্ষতির বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই নির্দেশনা দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন