1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওবায়দুল কাদেরকে কটূক্তি, নোয়াখালী আ.লীগের দুই নেতাকে অব্যাহতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

ওবায়দুল কাদেরকে কটূক্তি, নোয়াখালী আ.লীগের দুই নেতাকে অব্যাহতি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আবদুল মান্নান মুনাফ (বায়ে) এবং হানিফ বিএসসি (ডানে)।

অনলাইন ডেস্ক |

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সাংসদ ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির অভিযোগে কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- ধানসিঁড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ এবং চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি সোমবার দুপুরে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন । এর আগে, রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার কবিরহাট উপজেলার একটি ইফতার ও দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ এবং চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি। তাদের এ বক্তব্য নিয়ে পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের আলোচনা থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নুরুল আমিন রুমি বলেন, মন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী আবদুল মান্নান মুনাফ ও হানিফ বিএসসিকে জেলা আওয়ামী লীগের সম্মতিক্রমে লিখিতভাবে তাদের দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করা হয়েছে এবং কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদকে জানাতে বলা হয়েছে।

অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন