1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে নিজ বাড়িতে ইমরান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে নিজ বাড়িতে ইমরান খান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে যাওয়ার আগমুহূর্তে প্রধানমন্ত্রী কার্যালয় ছেড়েছেন  ইমরান খান। রবিবার ইমরান খানের দল পিটিআইর একজন জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার নিজ পদ থেকে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন ইমরান খান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে বানিগালায় তার বাসভবনে উঠেছেন।

পিটিআইর সিনেটর ফয়সাল জাভেদ খান একটি টুইট বার্তায় বলেন, ইমরান খানকে প্রধানমন্ত্রীর হাউস থেকে বিদায় জানিয়েছেন। তিনি সদয়ভাবে বেরিয়ে গেলেন এবং মাথা নত করলেন না।

শনিবার ১৩ ঘণ্টার বহু নাটকীয়তায় একতরফা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। ভোটের পর অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন