1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে এবি পার্টির আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে এবি পার্টির আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

এবি পার্টি জামালপুর সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বসাক মার্কেটে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবি পার্টি জামালপুর সদর উপজেলা শাখার সংগঠক সুমন মিয়ার সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল সাবিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির যুগ্মআহবায়ক এডভোকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টি সহকারী সদস্য সচিব এডভোকেট ছানোয়ার হোসেন, নান্দিনা শেখ আনেয়ার হোসেন কলেজের বিভাগীয় প্রধান মাহবুব উল আলম, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান মল্লিক প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা শাখার এবি পার্টির সমন্বয়ক মো. মাহমুদুল হাসান, এবি পার্টি জেলা শাখার যুগ্মআহবায়ক এড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান এরশাদ, বীরমুক্তিযোদ্ধা নাজিম তালুকদার ও বীরমুক্তিযোদ্ধা শাহ্ মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভা শেষে জামালপুর সদর উপজেলা শাখা এবি পার্টির ৩১ সদস্য কমিটি গঠন করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন