1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুরে রেলস্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মাজেদা বেগম (৫৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর (বেপারীপাড়া) গ্রামের মো. জফির উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (৫ মার্চ) ভোর পৌনে ৫ টার সময় বিরামপুর রেলষ্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ষ্টেশন মাস্টার রফিক চৌধুরী। বিরামপুর ষ্টেশনমাস্টার রফিক চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা হতে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলষ্টেশন ক্রোসিং কালে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর (বেপারীপাড়া) গ্রামের মো. জফির উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনটি বৃদ্দাকে ধাক্কা দিলে মাথায় ও পিছনে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন