1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধা পুলিশ সুপারের মানবিকতায় শিকলবন্দী হতে মুক্তি পেলো বাবা ও মেয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গাইবান্ধা পুলিশ সুপারের মানবিকতায় শিকলবন্দী হতে মুক্তি পেলো বাবা ও মেয়ে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আমিরুল ইসলাম কবিরঃ

মানবিক সহায়তার হাত অসহায় পরিবারের প্রতি বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম পিপিএম । যিনি গাইবান্ধা জেলায় মানবিক সহায়তা প্রদানে অবদান রাখায় ইতিমধ্যে পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পদক পেয়েছেন। এবার তিনি গাইবান্ধার এক অসহায় বাবা ও মেয়েকে শিকলবন্দী জীবন হতে মুক্তি দিলেন সেই সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করলেন। শিকলবন্দীরা হলেন,গাইবান্ধা জেলার সদর থানাধীন খোলাহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আনালেরতাড়ীর বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বাবা মোহাম্মদ আলী ও মেয়ে রেহেনা খাতুন। তারা দীর্ঘ ৭ বছর ধরে শিকলবন্দী অবস্থায় জীবন যাপন করে আসছিলেন। উক্ত খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে মানসিক ভারসাম্যহীন বাবা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে প্রেরণ করেন এবং নগদ অর্থ ও শুকনো খাবার সরবরাহ করেন গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম। ৪ঠা এপ্রিল সোমবার তিনি এসব সহায়তার হাত বাড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো:ইলিয়াছ জিকু,টিআই নুরে আলম সিদ্দিক সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন