1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে ট্রাফিক আইন অমান্য করায় ১ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিরামপুরে ট্রাফিক আইন অমান্য করায় ১ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা।। 

বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (২৩ মার্চ) সকাল উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়। এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেটের না পরায় বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়। এসময় হেলমেটবিহীন অভিযান পরিচালনা করে করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ও দিনাজপুর জেলার ট্রাফিক সার্জেন্ট রুবেল আহম্মেদ, সহকারি ট্রাফিক সার্জেন রফিকুল ইসলাম, থানার অফিসারদ্বয় ও পুলিশ সদস্যবৃন্দ। মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান নিশ্চিত করতে পুলিশি অভিযান তদারকি করতে বিরামপুরে আগত রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোহাম্মদ শফিউর রহমান শাফি বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, না চলায়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী। তাই সকলকে হেলমেট পরার আহব্বান জানান। বিরামপুর থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারায় মোটরসাইকেল আটক ও ট্রাফিক আইন অমান্য করায় ৪৭টি মোটরসাইকেল আটক করে মালিকের নামে মামলা দিয়ে ১ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, বিরামপুর শহরে হেলমেট বিহীন নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন