1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: জাহাঙ্গীর কবির নানক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: জাহাঙ্গীর কবির নানক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, বিএনপিকে দেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে। নির্বাচনের সময় বিএনপি নাকে খত দিয়ে অংশ নেবে। বিএনপির এখন ভালো না লাগার রোগ হয়েছে। তিনি আরও বলেন, ছাত্রলীগ অন্য কোন ছাত্র সংগঠন দলের মত নয়, ছাত্রলীগ সৃষ্টি করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সাল থেকে ছাত্রলীগের যাত্রা শুরু। ৭১ এর মুক্তিযুদ্ধে প্রথম দায়িত্ব পালন করেছিলেন এই ছাত্রলীগ। নানক বলেন, ছাত্রলীগের সম্মেলন প্রতিবছর হতে হবে, ৭ বছর পর ১২ বছর পর ছাত্রলীগের সম্মেলন হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ছয়দফা দাবি আদায়ের কথা বলেছিলেন তখন এই ছাত্রলীগ ছয়দফা দাবি আদায়ে বাংলার একপ্রান্তে থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়িয়েছিলেন। সেদিন ছাত্রলীগ রাজপথে স্লোগানের মাধ্যমে রাজপথ কাপিয়ে দিয়েছিল। ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি, বেগম হোসনে আরা এমপি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ছাত্রলীগের সভাপতি পদে খাবিরুল ইসলাম খান বাবু ও নাফিউল করিম রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন