1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির স্মারকলিপি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামালপুর জেলা বিএনপি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি জমা দেন নেতাকর্মীরা। স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। স্মারকলিপি প্রদানের সময় জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে শহরের ফৌজদারী মোড় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যান বিএনপির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যকালে বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়োদুধ, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের মাঝে। এখনই নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগাম টেনে ধরা উচিত বলেও মনে করেন তিনি। এ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন