বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

জয়ার হাতে ফিল্মফেয়ার পুরস্কার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রতিভার দৌড়ে আরও একবার কলকাতার অভিনেত্রীদের পেছনে ফেলে স্বীকৃতি আদায় করে নিলেন জয়া আহসান। বৃহস্পতিবার রাতে তার হাতে উঠেছে তৃতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি।

২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে পশ্চিমবঙ্গের সিনে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় জয়ার। পরের বছরই এ ছবির জন্য শ্রেষ্ঠ নবীন অভিনেত্রীর ফিল্মফেয়ার মনোনয়ন পান। এরপর জনপ্রিয় ও সমালোচক বিভাগ মিলিয়ে পান তিনটি পুরস্কার।

অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবির জন্য এবারের পুরস্কারটি পেলেন জয়া।  এ আসরে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রীরা।

‘বিনিসুতোয়’ ছবির জন্য দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। একটি কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রীর, অন্যটি সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে। কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এই পুরস্কার আমার জন্য সেরা অর্জন। আমি আমার দেশের মানুষের কাছে কৃতজ্ঞ। তারা আমার সঙ্গে আছেন সব সময়। কলকাতার দর্শকদের প্রতি ভালোবাসা। তারা আমাকে সব সময় সমর্থন দিয়েছেন।’

২০১৮ সালে ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। এরপর ২০২১ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এ ছাড়া ২০১৭ সালে ‘ঈগলের চোখ’ ছবির জন্য পান মনোনয়ন।

এবার শুধু জয়াই নন, বাংলাদেশের একাধিক মুখ ছিল মনোনয়ন তালিকায়। তারা হলেন মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE