1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুরে পৌর শহরে এক ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ মার্চ) দুপুরে দোয়েল মোড়ে বিরামপুর ফার্মেসীকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ওষুধের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখা দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওষুধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন