1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় ডাকাত সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গাইবান্ধায় ডাকাত সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাখাওয়াত হোসেন নামের এক ব্যাক্তির নিহত হয়েছেন। তবে নিহত সাখাওয়াতের পরিবারের দাবি, তার সাবেক স্ত্রীর সাথে প্রেমের সর্ম্পকের জের ধরে ওই স্ত্রীর পরিবারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। পরিবার ও থানা সূত্রে জানা যায়,সাখাওয়াত হোসেনের সাথে দুই বছর আগে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ির বর্মতত্ব গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুজনের বিবাহ বিচ্ছেদের ঘটে। বিচ্ছেদের পর শিউলি বেগমের সাথে একই গ্রামের বায়োজিদ ইসলামের আবারও বিয়ে হয়। কিন্তু শিউলীর সাথে বিবাহ বিচ্ছেদ হলেও তালাকপ্রাপ্ত সাবেক স্বামী সাখাওয়াতের সাথে আবার তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল ১৬ মার্চ বুধবার রাতে সাখোয়াত তার তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলীর সাথে গোপনে দেখা করতে যান। এ সময় ঘরে থাকা শিউলীর বর্তমান স্বামী বায়োজিদ ইসলাম ও তার স্বজনরা ডাকাত এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে খবর দেয়। এরপর গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে লাঠিসোঠা নিয়ে সাখাওয়াতকে মারধর ও এলোপাতারী গণপিটুনি দিলে তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত সাখাওয়াত হোসেন, গাইবান্ধা শহরের সরকার পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে । বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, সকালে ৯৯৯ ফোন কলের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলী ও তার বর্তমান স্বামী বায়োজিদকে আটক করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন