1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পশ্চিম ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আরোপ করছে: পুতিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

পশ্চিম ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আরোপ করছে: পুতিন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, পশ্চিমারা বিশ্বব্যাপী আধিপত্য অর্জন এবং রাশিয়াকে ভেঙে ফেলার যে প্রচেষ্টা চালিয়ে আসছে সফল হবে না।

ইউক্রেনে রাশিয়ার রক্তক্ষয়ী হামলার ২১তম দিনে তিনি বলেন, ‘পশ্চিম যদি মনে করে যে রাশিয়া পিছিয়ে যাবে, তবে তারা রাশিয়াকে বোঝে না’।

পুতিন দাবি করেন, রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখা পশ্চিমের একটি দীর্ঘমেয়াদী নীতি এবং রাশিয়ার বিরুদ্ধে তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল অদূরদর্শী।

পুতিন বলেন, এটা সম্ভব ছিল যে কিয়েভের নাৎসিপন্থী সরকার গণবিধ্বংসী অস্ত্র হাতে পেত, এবং তখন তাদের লক্ষ্য অবশ্যই রাশিয়া হতো।

তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিটি রাশিয়ান পরিবারকে আঘাত করতে চায়।

তিনি পশ্চিমা দেশের বিরুদ্ধে রাশিয়াকেনিয়ে অনাকাঙ্ক্ষিত গুজব প্রচারে জড়িত থাকার অভিযোগ করেন।

পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে শত্রুতা শেষ করার লক্ষ্যে তাদের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে আলোচনার জন্য প্রস্তুত। তবে মস্কো তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে, এবং পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পশ্চিম ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আরোপ করছে এবং এই সংঘাত তাদের নিষেধাজ্ঞা আরোপের একটি অজুহাত ছিল।

পুতিন বলেন, পুরো রাশিয়ান অর্থনীতি, প্রতিটি রাশিয়ানকে ক্ষতিগ্রস্থ করার অভিলাসের বিষয়টি পশ্চিম আড়ালের চেষ্টাও করে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন