1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাবেক শিক্ষা কর্মকর্তা আঃ ছালামের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

সাবেক শিক্ষা কর্মকর্তা আঃ ছালামের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাবেক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার একেএম আঃ ছালামের সীমাহীন অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে বিভাগীয় মামলার অধিকতর তদন্ত অনুষ্ঠিত হয়। গত ১৩ মার্চ-২০২২ ইং রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাবেক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা ও শাস্তিমূলক বদলীর কারণে বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার একেএম আঃ ছালামকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন। ওই মামলার অধিকতর তদন্তের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার সহকারী সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযোগগুলো অধিকতর তদন্ত করেন। তদন্ত কার্যক্রমে সহযোগিতা করেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হোসেন আলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মোঃ ফিরোজ কবির আকন্দ,আসাদুজ্জান দোলন, মোস্তাফিজার রহমান,শফিকুল ইসলাম ও অভিযুক্ত আঃ ছালাম। বাদী পক্ষে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফেরদাউছ মিয়া,প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার। বাদীর অভিযোগের পক্ষে ২৯১ পাতার তথ্য প্রমাণক ও ১০টি ভিডিও ফুটেজসহ ১টি সিডি ক্লিপ তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেন। উল্লেখ্যঃ সাক্ষী হিসেবে ১০ জন প্রধান শিক্ষক তাদের মতামত তুলে ধরে লিখিত জবাব দাখিল করেন। একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে,১০ জন সাক্ষীর মধ্যে মাত্র ১ জন সাক্ষী (জনৈক নারী প্রধান শিক্ষক) দুর্নীতির দায়ে অভিযুক্ত আঃ ছালামের পক্ষে তার মতামত তুলে ধরে লিখিত জবাব দাখিল করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন