1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে অনুষ্ঠিত হলো বিশাল শ্রমিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে অনুষ্ঠিত হলো বিশাল শ্রমিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশাল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। সোমবার পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্ছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। আমন্তিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মজিদ, গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম,পলাশবাড়ী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন সহ অন্যান্যরা। উল্লেখ্য,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার প্রথম মেয়র জনাব গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং পৌরসভার প্যানেল মেয়র ও শ্রমিকনেতা আব্দুস সোবাহান বিচ্ছু কার্যকারি সদস্য নির্বাচিত হওয়ায় বিশাল এক সংবর্ধনা প্রদান করা হয়। শেষে সাস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেণ্য ফোক সুপারস্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বয়াতি ও স্থানীয় শিল্পীবৃন্দ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন