1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে লিফলেট বিতরণ, হাটসভা ও পথসভা করেছে সদর উপজেলা বিএনপি। শনিবার সকাল থেকে জামালপুর পৌরসভার ১৬টি বাজার এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারের কাছে দাবি জানিয়ে কোন লাভ নেই। এই সরকার মানুষের ভোটে নির্বাচিত কোন সরকার নয়। মানুষের কাছে সহনীয় মাত্রায় দ্রব্যমূল্যে পৌঁছে দেওয়ার জন্য সরকারের আবেদন জানিয়ে তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই মানুষের কষ্ট বুজেন না। আগামী দিনে গণতন্ত্র পুন:উদ্ধার আন্দোলনে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সফিউর রহমান সফি, সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম ও জেলা বিএনপির সদস্য আব্দুস সামাদ ছানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন