1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আমজাদ হোসেনের নিজ জেলা জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে তার মৃত্যুবার্ষিকী।
মঙ্গলবার দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে আমজাদ হোসেন চর্চা কেন্দের আয়োজনে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। মৌন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, কবি আলী জহির, সাযযাদ আনসারী প্রমুখ। পরে আমজাদ হোসেনের কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পন শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৪ আগষ্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন এবং ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরে জামালপুরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন