1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

জামালপুরে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জাতির সূর্য্য সন্তানদের স্মরণে জামালপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্জলন করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, জামালপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক আকন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

এদিকে ভোরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা ও কলো ব্যাজ ধারন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে স্টেশন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারন করা হয়। এছাড়া শহরের দয়াময়ী মোড় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে মিছিল নিয়ে পৌরসভার মহাশ্মশানঘাটে শহীদ বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে ফৌতি গোরস্থানে শহীদ বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জামালপুর পৌর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন