1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে এসপির প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

জামালপুরে এসপির প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে সাংবাদিকদের পিটিয়ে চামড়া তোলা নিয়ে পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দীন আহমেদের আপত্তিকর বক্তব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকির ঘটনায় জেলাজুড়ে কর্মরত সাংবাদিকদের অব্যাহত আন্দোলনের ৩য় দিনে প্র্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর রিপোর্টার্স ক্লাব ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ যোগ দেন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, জামালপুর প্রতিদিনের সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, ইনকিলাবের সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলম, প্রথম আলোর সাংবাদিক আজিজ আহমেদ, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, একুশে টেলিভিশনের সাংবাদিক মুক্তা আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। তার ডাকে সারা দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন