1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি এসপির, প্রত্যাহারের দাবিতে জামালপুরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি এসপির, প্রত্যাহারের দাবিতে জামালপুরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জামালপুরে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার রাতে পুলিশ সুপার নাছির উদ্দিন সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি করে সাংবাদিকরা বলেন, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য ডাকেন পুলিশ সুপার। এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোস্তফা মনজু, ফজলে এলাহামী মাকাম, সুলতান আলম, বজলুর রহমান, জাহিদ হাবিব, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, নুরুল হক জঙ্গি, মাহফুজুর রহমান, শাহ জামাল প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন