1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরে শীমের বাম্পার ফলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দিনাজপুরে শীমের বাম্পার ফলন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃনূর ইসলাম নয়ন:

বিভিন্ন প্রকারের সবজি চাষের
পাশাপাশি দেশের উত্তরবঙ্গের জেলা দিনাজপুর জেলায় এ বছর শীমের চাষ
বেড়েছে। শীমের চাষে সার, কীটনাশক ও লেবার খরচ অন্য সবজি চাষের তুলনায়
কম হলেও লাভ অধিক। একারনে এলাকার অনেক চাষী শীম চাষে এগিয়ে আসছে।
আগে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে, উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা
বিভিন্ন সবজি চাষ করত। এখন কৃষকরাই লাইলন সুতা, জিআই তার এবং
বাঁেশর খুটির (ঝাংলা) মাচায় চাষ করছেন করলা, লাউ, পটলের পাশাপাশি শীম।
চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গঁায়ে দাগ ধরে ও
পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল
বাজারেও দাম কম।
সদর উপজেলার দক্ষিণ অলিপুরের সাদেক মিয়া ৫ হাজার টাকা খরচ করে এক
বিঘা জমিতে শীমের চাষ করেছে। সীমের গাছের (লতা) ডগা ফুলে ফুলে
ছেয়ে গেছে। ডগার গোড়ায় ছোট ছোট শীমও ধরেছে। কৃষক বকর বলেন,
এই ঝাংলায় প্রথমে করলা চাষ করেছিলাম। করলার শেষের দিকে শীম চাষ করেছি
ফুলও ধরেছে। শীমের দাম এখন ভাল কিছুদিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে
লাভ হবে এমন আশা তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, উপজেলায়
সদর উপজেলা এ বছর ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজির চাষ
হয়েছে। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি
বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন