1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপির গণঅনশন কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে বিএনপির গণঅনশন কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধায় জামালপুর রেলওয়ে জংশন পার্কিংয়ে পূর্ব নির্ধারিত স্থানে বিএনপির গণঅনশন কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে সাংবাদিকদের জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় রেলওয়ে জংশন পার্কিংয়ে গণঅনশনের নির্ধারিত স্থানে দলের নেতাকর্মীরা উপস্থিত হন। সেখানে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা বাঁধা দেয় এবং অবস্থান নেয়। পরে সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হলে সেখানেও পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের ভিতরে গণঅনশন কর্মসূচি পালন করতে বাধ্য হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া এদেশের একজন মানুষ, যে মানুষটিকে দলমত-নির্বিশেষে সকলেই ভালোবাসে। আজকে সেই বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে মারা যাবে বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে এটা হতে পারে না। তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, বিএনপি শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করে বিধায় গণঅনশন কর্মসূচি দিয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জন্য বিদেশে পাঠানোর সরকারের প্রতি আহ্বান জানান।
পুলিশের বাঁধা অভিযোগ প্রসঙ্গে জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, বিএনপির কোন কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয়নি। তাদের কি প্রোগ্রাম সেটাই আমাদের জানা ছিল না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন