1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

অনলাইন ডেস্ক।।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা অগ্রগতি হলেও কিছু লোক চায় না তারা নিজ দেশে ফেরত যাক। তাদের স্বার্থে আঘাত লাগে। আগে মুহিবুল্লাহ হত্যা এবং এখন ক্যাম্পে মারামারি করে মানুষ খুন করার পেছনে এদের হাত থাকতে পারে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।’

মোমেন শুক্রবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রের ব্যবসা করছে অনেকে। এ সব বন্ধে সরকার কঠোর হবে।’

সকালে মন্ত্রী নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যাপ্ত ভ্যাকসিন আমরা পেয়েছি। অনেকগুলো এখন লাইনআপে আছে।’

আগামী ২৪ অক্টোবর ঢাকা-সিলেট চারলেন মহাসড়কের উন্নয়নকাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন